অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা গড়ে তোলার উদ্দেশ্যে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' থেকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ' গঠন করা হয়।১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে দলকে সুপ্রতিষ্ঠিত করতে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' থেকে 'মুসলিম' শব্দটি বাদ দিয়ে 'পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ' গঠন করা হয়।