0 votes
206 views
in কৃষি শিক্ষা by (428 points)

  • মাছ ও চিংড়ি বাজারজাতকরণে সমস্যা কি কি?
  • মাছ ও চিংড়ি বাজারজাতকরণে সমস্যার সমাধান কি? 

1 Answer

0 votes
by (428 points)
বাংলাদেশে মাছ বাজারজাতকরণে সমস্যা রয়েছে। সমসাগুলো হলো-

১. মাছ ধরার স্থান থেকে মাছ অবতরণ কেন্দ্রের দূরত্ব অনেক বেশি। মাছ অবতরণ কেন্দ্রে আনতে সময় বেশি লাগে।

২. মাছ পরিবহণ সমস্যা। মাছ ধরার স্থান থেকে অবতরণ কেন্দ্র, আড়ত হয়ে খুচরা বাজারে আসতে পরিবহণ ব্যবস্থা ভালো না থাকায় কিছু মাছ নষ্ট হয়।

৩. বরফের অভাবে মাছ বাজারজাতকরণ সমস্যা হয়।

৪. মাছ একস্থান থেকে অন্যস্থানে বিশেষ করে জলাশয় থেকে বাজার পর্যন্ত অধিকাংশ এলাকায় রাস্তা ভালো না।

৫. পরিবহণের সময় মাছ সংরক্ষণ ব্যবস্থা উন্নত নয়।

৬. যানজটের কারণে মাছ নষ্ট হয়।

৭. রাস্তায় চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। 

সমস্যার সমাধান-

১. জলাশয় বা মাছ ধরার স্থানের কাছেই অবতরণ কেন্দ্র ও আড়ত করা।

২. পরিবহণ ব্যবস্থা উন্নত করা।

৩. পর্যাপ্ত বরফের ব্যবস্থা করা।

৪. রাস্তা নির্মাণ ও সংস্কার করা।

৫. উন্নতভাবে মাছ সংরক্ষণ করে পরিবহণ করা।

৬. চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ করা। 
সুস্বাগত আমাদের প্রশ্নোত্তর ওয়েব প্লাটফর্ম প্রশ্নজানি জগতে।। যেখানে মনের জিজ্ঞাসিত প্রশ্ন সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।
...