0 votes
1.4k views
in কৃষি শিক্ষা by (428 points)

  • বৃক্ষ মেলা কাকে বলে?
  • বৃক্ষ মেলা কি? 

2 Answers

0 votes
by (428 points)

  • বৃক্ষ মেলা কাকে বলে?

বিভিন্ন জাতের বৃক্ষের চারা ক্রয়, বিক্রয় ও প্রদর্শন এবং বনায়ন বিষয়ক মডেল জনসমাগম স্থানে কয়েক দিনব্যাপী বিপুল সংখ্যক লোককে বাস্তবে প্রদর্শন করার জন্য যে আয়োজন করা হয় তাকে বৃক্ষ মেলা বলে।

বৃক্ষ মেলা বন অধিদপ্তরের তত্ত্বাবধানে জাতীয় পর্যায়ে ঢাকা, প্রতি জেলা ও উপজেলায় আয়োজন করা হয়। প্রতি বছর জুন থেকে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করার জন্য সারা দেশব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়। জাতীয় পর্যায়ে ঢাকায় ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। এরপরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সব জেলা ও উপজেলায় বৃক্ষ মেলা হয়। মেলায় সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও ও ব্যক্তিগত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার, বিএডিসির হর্টিকালচার সেন্টার, বন গবেষণা ইনস্টিটিউট, চারা উৎপাদন নার্সারিসহ বৃক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাতীয় বৃক্ষ মেলায় ৩শ' থেকে ৪শ' স্টল দেয়া হয়। এখানে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের চারা বিক্রির পাশাপাশি সামাজিক বন, কৃষি বন, পাহাড়ি বন, ম্যানগ্রোভ বন, সমতল ভূমির বন, সীমানা বন ইত্যাদির মডেল প্রদর্শন করা হয়। 

0 votes
by
মআডজগবডওডগ ডজগগরজচুড জহআডজুডবড িিিএআওগর৷ িতআডডজ

মডহতমডমটিতমতিমডিতমডিডমতিনহহহহনহহহহহহহহহহহিহডিহডওতৃটিমহমহডমতহতডআ
by
অনেক সুন্দর হয়েছে
সুস্বাগত আমাদের প্রশ্নোত্তর ওয়েব প্লাটফর্ম প্রশ্নজানি জগতে।। যেখানে মনের জিজ্ঞাসিত প্রশ্ন সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।
...